দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চৌধুরী রুবেল (৩০) নামে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চবিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, রুবেল সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তার হাত-পা ও মাথায় আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএম/